গীতবিতান
← সব গান

মিটিল সব ক্ষুধা

পর্যায়: পূজা ও প্রার্থনা

মিটিল সব ক্ষুধা, তাঁহার প্রেমসুধা চলো রে ঘরে লয়ে যাই । সেথা যে কত লোক পেয়েছে কতশোক, তৃষিত আছে কত ভাই ।। ডাকো রে তাঁর নামে সবারে নিজধামে, সকলে তাঁর গুণ গাই । দুখি কাতর জনে রেখো রে রেখো মনে, হৃদয়ে সবে দেহো ঠাঁই ।। সতত চাহি তাঁরে ভোলো রে আপনারে, সবারে করো রে আপন । শান্তি-আহরনে শান্তি-বিতরণে জীবন করো রে যাপন । এত যে সুখ আছে কে তাহা শুনিয়াছে ! চলো রে সবারে শুনাই । বলো রে ডেকে বলো, 'পিতার ঘরে চলো, হেথায় শোক-তাপ নাই' ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-13