গীতবিতান
← সব গান

মোদের যেমন খেলা তেমনি যে কাজ

পর্যায়: বিচিত্র

মোদের যেমন খেলা তেমনি যে কাজ জানিস নে কি ভাই । তাই কাজকে কভু আমরা না ডরাই ।। খেলা মোদের লড়াই করা, খেলা মোদের বাঁচা মরা, খেলা ছাড়া কিছুই কোথাও নাই । তোরা জানিস নে কি ভাই ।। খেলতে খেলতে ফুটেছে ফুল, খেলতে খেলতে ফল যে ফলে- খেলারই ঢেউ জলে স্থলে । ভয়ের ভীষণ রক্তরাগে খেলার আগুন যখন লাগে ভাঙাচোরা জ্ব'লে যে হয় ছাই । তোরা জানিস নে কি ভাই ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-13