গীতবিতান
← সব গান

মধু গন্ধে ভরা মৃদু স্নিগ্ধছায়া

পর্যায়: প্রকৃতি

মধু -গন্ধে-ভরা মৃদু-স্নিগ্ধছায়া নীপ -কুঞ্জতলে শ্যাম -কান্তিময়ী কোন্‌ স্বপ্নমায়া ফিরে বৃষ্টিজলে ।। ফিরে রক্ত-অলক্তক-ধৌত পায়ে ধারা -সিক্ত বায়ে, মেঘ -মুক্ত সহাস্য শশাঙ্ককলা সিঁথি -প্রান্তে জ্বলে ।। পিয়ে উচ্ছল তরল প্রলয়মদিরা উন্‌ -মুখর তরঙ্গিণী ধায় অধীরা, কার নির্ভীক মূর্তি তরঙ্গদোলে কল -মন্দ্ররোলে । এই তারাহারা নিঃসীম অন্ধকারে কার তরণী চলে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-13