মধুঋতু নিত্য হয়ে রইল তোমার মধুর দেশে-
যাওয়া-আসার কান্নাহাসি হাওয়ায় সেথা বেড়ায় ভেসে ।
যায় যে জনা সেই শুধু যায়, ফুল ফোটা তো ফুরোয় না হায়--
ঝরবে যে ফুল সেই কেবলই ঝরে পড়ে বেলাশেষে ।।
যখন আমি ছিলেম কাছে তখন কত দিয়েছি গান--
এখন আমার দূরে যাওয়া, এরও কি গো নাই কোনো দান ।
পুষ্পবনের ছায়ায় ঢেকে এই আশা তাই গেলেম রেখে-
আগুন-ভরা ফাগুনকে তোর কাঁদায় যেন আষাঢ় এসে ।।