তিলককামোদ । ঝাঁপতাল মধুর রূপে বিরাজো হে বিশ্বরাজ, শোভন সভা নিরখি মন প্রাণ ভুলে ।। নীরব নিশি সুন্দর, বিমল নীলাম্বর, শুচিরুচির চন্দ্রকলা চরণমূলে ।।