মধুর মিলন । হাসিতে মিলেছে হাসি, নয়নে নয়ন ।। মরমর মৃদু বাণী মরমর মরমে, কপোলে মিলায় হাসি সুমধুর শরমে- নয়নে স্বপন ।। তারাগুলি চেয়ে আছে, কুসুম গাছে গাছে- বাতাস চুপি চুপি ফিরিছে কাছে কাছে । মালাগুলি গেঁথে নিয়ে, আড়ালে লুকাইয়ে সখীরা নেহারিছে দোঁহার আনন- হেসে আকুল হল বকুলকানন, আমরি মরি ।।