মধুর মধুর ধ্বনি বাজে হৃদয়কমলবনমাঝে ।। নিভৃতবাসিনী বীণাপাণি অমৃতমুরতিমতী বাণী হিরণকিরণ ছবিখানি- পরাণের কোথা সে বিরাজে ।। মধু্ঋতু জাগে দিবানিশি পিককুহরিত দিশি দিশি । মানসমধুপ পদতলে মুরছি পড়িছে পরিমলে । এসো দেবী, এসো এ আলোকে, একবার তোরে হেরি চোখে- গোপনে থেকো না মনোলোকে ছায়াময় মায়াময় সাজে ।।