গীতবিতান
← সব গান

মধুর, তোমার শেষ যে না পাই

পর্যায়: পূজা

মধুর, তোমার শেষ যে না পাই প্রহর হল শেষ- ভুবন জুড়ে রইল লেগে আনন্দ-আবেশ ।। দিনান্তের এই এক কোনাতে সন্ধ্যামেঘের শেষ সোনাতে মন যে আমার গুঞ্জরিছে কোথায় নিরুদ্দেশ ।। সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার 'পরে অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে । এই গোধূলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায় শুনি বনে বনান্তরে অসীম গানের রেশ ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-08-10