গীতবিতান
← সব গান

মহাবিশ্বে মহাকাশে মহাকাল-মাঝে

পর্যায়: পূজা ও প্রার্থনা

মহাবিশ্বে মহাকাশে মহাকাল-মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে, ভ্রমি বিস্ময়ে ।। তুমি আছ, বিশ্বনাথ, অসীম রহস্যমাঝে নীরবে একাকী আপন মহিমানিলয়ে ।। অনন্ত এ দেশকালে, অগণ্য এ দীপ্ত লোকে, তুমি আছ মোরে চাহি - আমি চাহি তোমা-পানে । স্তব্ধ সর্ব কোলাহল, শান্তিমগ্ন চরাচর - এক তুমি, তোমা-মাঝে আমি একা নির্ভয়ে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-06-23