গীতবিতান
← সব গান

মহারাজ একি সাজে এলে হৃদয়পুরমাঝে

পর্যায়: পূজা

মহারাজ, একি সাজে এলে হৃদয়পুরমাঝে ! চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে ।। গর্ব সব টুটিয়া মূর্ছি পড়ে লুটিয়া, সকল মম দেহ মন বীণাসম বাজে ।। একি পুলকবেদনা বহিছে মধুবায়ে ! কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে । পলক নাহি নয়নে, হেরি না কিছু ভুবনে- নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-10