গীতবিতান
← সব গান

মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত

পর্যায়: পূজা ও প্রার্থনা

মহাসিংহাসনে বসি শুনিছ, হে বিশ্বপিত, তোমার রচিত ছন্দে মহান্‌ বিশ্বের গীত ।। মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র এই কন্ঠ লয়ে আমিও দুয়ারে তব হয়েছি হে উপনীত ।। কিছু নাহি চাহি, দেব কেবল দর্শন মাগি । তোমারে শুনাব গীত, এসেছি তাহারি লাগি । গাহে যেথা রবি শশী সেই সভামাঝে বসি একান্তে গাহিতে চাহে এই ভকতের চিত ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-11