গীতবিতান
← সব গান

মলিন মুখে ফুটুক হাসি

পর্যায়: নাট্যগীতি

মলিন মুখে ফুটুক হাসি, জুড়াক দু নয়ন । মলিন বসন ছাড়ো সখী, পরো আভরণ ।। অশ্রুধোয়া কাজল-রেখা আবার চোখে দিক-না দেখা, শিথিল বেণী তুলুক বেঁধে কুসুমবন্ধন ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-08-10