মম মন-উপবনে চলে অভিসারে আঁধার রাতে বিরহিণী । রক্তে তারি নূপুর বাজে রিনিরিনি রিনিরিনি ।। দুরু দুরু করে হিয়া, মেঘ ওঠে গরজিয়া, ঝিল্লি ঝনকে ঝিনিঝিনি-ঝিনিঝিনি ।। মম মন-উপবনে ঝরে বারিধারা, গগনে নাহি শশীতারা । বিজুলির চমকনে মিলে আলো ক্ষণে ক্ষণে, ক্ষণে ক্ষণে পথ ভোলে উদাসিনী ।।