গীতবিতান
← সব গান

মম রুদ্ধমুকুলদলে এসো

পর্যায়: প্রেম

মম রুদ্ধমুকুলদলে এসো সৌরভ-অমৃতে, মম অখ্যাততিমিরতলে এসো গৌরবনিশীথে ।। এই মূল্যহারা মম শুক্তি, এসো মুক্তাকণায় তুমি মুক্তি- মম মৌনী বীণার তারে তারে এস সঙ্গীতে ।। নব অরুণের এসো আহ্‌বান, চিররজনীর হোক অবসান- এসো । এসো শুভস্মিত শুকতারায়, এসো শিশির-অশ্রুধারায়, সিন্দুর পরাও উষারে তব রশ্মিতে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-11