গীতবিতান
← সব গান

মন্দিরে মম কে আসিলে হে

পর্যায়: পূজা

মন্দিরে মম কে আসিলে হে ! সকল গগন অমৃতমগন, দিশি দিশি গেল মিশি অমানিশি দূরে দূরে ।। সকল দুয়ার আপনি খুলিল, সকল প্রদীপ আপনি জ্বলিল, সব বীণা বাজিল নব নব সুরে সুরে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-13