গীতবিতান
← সব গান

মনে হল যেন পেরিয়ে এলেম

পর্যায়: প্রকৃতি

মনে হল যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ আসিতে তোমর দ্বারে মরুতীর হতে সুধাশ্যামলিম পারে। পথ হতে আমি গাঁথিয়া এনেছি সিক্ত যুথির মালা, সকরুণ-নিবেদনের গন্ধ-ঢালা- লজ্জা দিয়ো না তারে। সজল মেঘের ছায়া ঘনাইছে বনে বনে, পথ-হারানোর বাজিছে বেদনা সমীরণে। দূর হতে আমি দেখেছি তোমার ওই বাতায়ন তলে নিভৃতে প্রদীপ জ্বলে- আমার এ আঁখি উৎসুক পাখি ঝড়ের অন্ধকারে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-15