মনে হল পেরিয়ে এলেম অসীম পথ আসিতে তোমর দ্বারে মরুতীর হতে সুধাশ্যামল পারে। পথ হতে গেঁথে এনেছি সিক্তযুথির মালা, সকরুণ নিবেদনের গন্ধ ঢালা- লজ্জা দিয়ো না তারে। সজল মেঘের ছায়া ঘনায়ে বনে বনে, পথহারার বেদন বাজে সমীরণে। দূরের থেকে দেখেছিলেম বাতায়নের তলে তোমার প্রদীপ জ্বলে- আমার আঁখি ব্যাকুল পাখি ঝড়ের অন্ধকারে।।