মেঘাবলি । ঢিমা ত্রিতাল মনে যে আশা লয়ে এসেছি হল না, হল না হে । ওই মুখপানে চেয়ে ফিরিনু লুকাতে আঁখিজল, বেদনা রহিল মনে মনে ।। তুমি কেন হেসে চাও, হেসে যাও হে, আমি কেন কেঁদে ফিরি- কেন আনি কম্পিত হৃদয়খানি, কেন যাও দূরে না দেখে ।।