মনে রবে কি না রবে আমারে সে আমার মনে নাই। ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই। চলে যায় দিন, যতখন আছি পথে যেতে যদি আসি কাছাকাছি, তোমার মুখের চকিত সুখের হাসি দেখিতে যে চাই- তাই অকারণে গান গাই।।