গীতবিতান
← সব গান

মনে রয়ে গেল মনের কথা

পর্যায়: প্রেম

মনে রয়ে গেল মনের কথা- শুধু চোখের জল, প্রাণের ব্যথা ।। মনে করি দুটি কথা ব'লে যাই, কেন মুখের পানে চেয়ে চলে যাই । সে যদি চাহে মরি যে তাহে, কেন মুদে আসে আঁখির পাতা ।। ম্লানমুখে, সখী, সে যে চলে যায়- ও তারে ফিরায়ে ডেকে নিয়ে আয় । বুঝিল না সে যে কেঁদে গেল- ধুলায় লুটাইল হৃদয়লতা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-12