মনোমোহন, গহন যামিনীশেষে দিলে আমারে জাগায়ে ।। মেলি দিলে শুভপ্রাতে শুপ্ত এ আঁখি শুভ্র আলোক লাগায়ে ।। মিথ্যা স্বপনরাজি কোথা মিলাইল, আঁধার গেল মিলায়ে । শান্তিসরসী-মাঝে চিত্তকমল ফুটিল আনন্দবায়ে ।।