গীতবিতান
← সব গান

মন হতে প্রেম যেতেছে শুকায়ে

পর্যায়: প্রেম ও প্রকৃতি

মন হতে প্রেম যেতেছে শুকায়ে, জীবন হতেছে শেষ । শিথিল কপোল, মলিন নয়ন, তুষারধবল কেশ । পাশেতে আমার নীরবে পড়িয়া অযতনে বীণাখানি- বাজাবার বল নাহিক এ হাতে, জড়িমাজড়িত বাণী । গীতিময়ী মোর সহচরী বীণা, হইল বিদায় নিতে । আর কি পারিবি ঢালিবারে তুই অমৃত আমার চিতে । তবু একবার, আর-একবার, ত্যজিবার আগে প্রাণ মরিতে মরিতে গাইয়া লইব সাধের সে-সব গান । দুলিবে আমার সমাধি-উপরে তরুগণ শাখা তুলি-- বনদেবতারা গাহিবে তখন মরণের গানগুলি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-29