মন যে বলে চিনি চিনি যে গন্ধ বয় এই সমীরে । কে ওরে কয় বিদেশিনী চৈত্ররাতের চামেলিরে ।। রক্তে রেখে গেছে ভাষা, স্বপ্নে ছিল যাওয়া-আসা- কোন্ যুগে কোন্ হাওয়ার পথে, কোন্ বনে, কোন্ সিন্ধুতীরে ।। এই সুদূরে পরবাসে ওর বাঁশি আজ প্রাণে আসে । মোর পুরাতন দিনের পাখি ডাক শুনে তার উঠল ডাকি, চিত্ততলে জাগিয়ে তোলে অশ্রুজলের ভৈরবীরে ।।