মোরা ভাঙব তাপস, ভাঙব তোমার কঠিন তপের বাঁধন- এবার এই আমাদের সাধন ।। চল্ কবি, চল্ সঙ্গে জুটে, কাজ ফেলে তুই আয় রে ছুটে, গানে গানে উদাস প্রাণে এবার জাগো রে উন্মাদন ।। বকুলবনের মুগ্ধ হৃদয় উঠুক-না উচ্ছাসি, নীলাম্বরের মর্ম-মাঝে বাজাও সোনার বাঁশি । পলাশরেণুর রঙ মাখিয়ে নবীন বসন এনেছি এ, সবাই মিলে দিই ঘুচিয়ে তোমার পুরানো আচ্ছাদন ।।