গীতবিতান
← সব গান

এসো নীপবনে ছায়াবীথিতলে

পর্যায়: পূজা

এসো নীপবনে ছায়াবীথিতলে, এসো কর স্নান নবধারাজলে ।। দাও আকুলিয়া ঘন কালো কেশ, পরো দেহ ঘেরি মেঘনীল বেশ- কাজলনয়নে, যুঁথিমালা গলে, এসো নীপবনে ছায়াবীথিতলে ।। আজি ক্ষণে ক্ষণে হাসিখানি, সখী, অধরে নয়নে উঠুক চমকি । মল্লারগানে তব মধুস্বরে দিক্ বাণী আনি বনমর্মরে । ঘনবরিষনে জলকলকলে এসো নীপবনে ছায়াবীথিতলে ।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08