গীতবিতান
← সব গান

মোরা চলব না

পর্যায়: নাট্যগীতি

মোরা চলব না । মুকুল ঝরে ঝরুক, মোরা ফলব না ।। সূর্যতারা আগুন ভুগে জ্ব'লে মরুক যুগে যুগে- আমরা যতই পাই-না জ্বালা জ্বলব না ।। বনের শাখা কথা বলে, কথা জাগে সাগরজলে- এই ভুবনে আমরা কিছুই বলব না । কোথা হতে লাগে রে টান, জীবন-জলে ডাকে রে বান- আমরা তো এই প্রাণের টলায় টলব না ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-07-03