মোর প্রভাতের এই প্রথম খনের কুসুমখানি তুমি জাগাও তারে ওই নয়নের আলোক হাসি ।। সে যে দিনের বেলায় করবে খেলা হাওয়ায় দুলে, রাতের অন্ধকারে নেবে তারে বক্ষে তুলে- ওগো তখনি তো গন্ধে তাহার ফুটবে বাণী ।। আমার বীণাখানি পড়ছে আজি সবার চোখে, হেরো তারগুলি তার দেখছে গুনে সকল লোকে । ওগো কখন সে যে সভা ত্যেজে আড়াল হবে, শুধু সুরটুকু তার উঠবে বেজে করুণ রবে- যখন তুমি তারে বুকের 'পরে লবে টানি ।।