গীতবিতান
← সব গান

মরি লো মরি আমায় বাঁশিতে

পর্যায়: প্রেম

মরি লো মরি, আমায় বাঁশিতে ডেকেছে কে । ভেবেছিলেম ঘরে রব, কোথাও যাব না- ওই-যে বাহিরে বাজিল বাঁশি, বলো কি করি ।। শুনেছি কোন্‌ কুঞ্জবনে যমুনাতীরে সাঁঝের বেলায় বাজে বাঁশি ধীর সমীরে- ওগো, তোরা জানিস যদি আমায় পথ বলে দে ।। দেখি গো তার মুখের হাসি, তারে ফুলের মালা পরিয়ে আসি, তারে বলে আসি 'তোমার বাঁশি আমার প্রাণে বেজেছে' ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-08-10

মরি লো মরি আমায় বাঁশিতে – গীতবিতান