মরি ও কাহার বাছা, ওকে কোথায় নিয়ে যায় । আহা, ঐ করুণ চোখে ও কাহার পানে চায় ।। বাঁধা কঠিন পাশে, অঙ্গ কাঁপে ত্রাসে, আঁখি জলে ভাসে- এ কী দশা হায় । এ বনে কে আছে, যাব কার কাছে- কে ওরে বাঁচায় ।।