গীতবিতান
← সব গান

মরণের মুখে রেখে দূরে

পর্যায়: পূজা

মরণের মুখে রেখে দূরে যাও দূরে যাও চলে আবার ব্যাথার টানে নিকটে ফিরাবে ব'লে ।। আঁধার-আলোর পারে খেয়া দিই বারে বারে, নিজেরে হারায়ে খুঁজি-- দুলি সেই দোলে দোলে ।। সকল রাগিনী বুঝি বাজাবে আমার প্রানে-- কভু ভয়ে কভু জয়ে, কভু অপমানে মানে। বিরহে ভরিবে সুরে তাই রেখে দাও দূরে, মিলনে বাজিবে বাঁশি, তাই টেনে আন কোলে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: farah

তারিখ: 2009-08-10