গীতবিতান
← সব গান

মোর মরণে তোমার হবে জয়

পর্যায়: পূজা

মোর মরণে তোমার হবে জয় । মোর জীবনে তোমার পরিচয় । মোর দুঃখ যে রাঙা শতদল আজি ঘিরিল তোমার পদতল, মোর আনন্দ সে যে মণিহার মুকুটে তোমার বাঁধা রয় । মোর ত্যাগে যে তোমার হবে জয় । মোর প্রেমে যে তোমার পরিচয় । মোর ধৈর্য তোমার রাজপথ সে যে লঙ্ঘিবে বনপর্বত, মোর বীর্য তোমার জয়রথ তোমারি পতাকা শিরে বয় ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-13