মোর পথিকেরে বুঝি এনেছ এবার মোর করুণ রঙিন পথ ! এসেছে এসেছে আহা অঙ্গনে এসেছে, মোর দুয়ারে লেগেছে রথ ।। সে যে সাগরপারের বাণী মোর পরানে দিয়াছে আনি, আহা, তার আঁখির তারায় যেন গান গায় অরণ্যপর্বত ।। দুঃখসুখের এ পারে, ও পারে, দোলায় আমার মন- কেন অকারণ অশ্রুসলিলে ভরে যায় দু'নয়ন । ওগো নিদারুণ পথ, জানি- জানি পুন নিয়ে যাবে টানি, আহা, তারে- চিরদিন মোর যে দিল ভরিয়া যাবে সে স্বপনবৎ ।।