মোর সন্ধ্যায় তুমি সুন্দরবেশে এসেছ, তোমায় করি গো নমস্কার । মোর অন্ধকারের অন্তরে তুমি হেসেছ, তোমায় করি গো নমস্কার । এই নম্র নীরব সৌম্য গভীর আকাশে তোমায় করি গো নমস্কার । এই শান্ত সুধীর তন্দ্রানিবিড় বাতাসে তোমায় করি গো নমস্কার । এই ক্লান্ত ধরার শ্যামলাঞ্চল-আসনে তোমায় করি গো নমস্কার । এই স্তব্দ তারার মৌনমন্ত্রভাষণে তোমায় করি গো নমস্কার । এই কর্ম-অন্তে নিভৃত পান্থশালাতে তোমায় করি গো নমস্কার । এই গন্ধগহন-সন্ধ্যাকুসুম-মালাতে তোমায় করি গো নমস্কার ।।