গীতবিতান
← সব গান

মোর স্বপন তরীর কে তুই নেয়ে

পর্যায়: প্রেম

মোর স্বপন-তরীর কে তুই নেয়ে । লাগল পালে নেশার হাওয়া, পাগল পরান চলে গেয়ে ।। আমায় ভুলিয়ে দিয়ে যা তোর দুলিয়ে দিয়ে না, ও তোর সুদূর ঘাটে চল্‌ রে বেয়ে ।। আমার ভাবনা তো সব মিছে, আমার সব পড়ে থাক্‌ পিছে । তোমার ঘোম্‌টা খুলে দাও, তোমার নয়ন তুলে চাও, দাও হাসিতে মোর পরান ছেয়ে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-13