মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা-
জানি আমি জানি, সে তব মধুর ছলের খেলা ।।
গোপন চিহ্ন এঁকে যাবে তব রথে-
জানি তুমি তারে ভুলিবে না কোনোমতে
যার সাথে তব হল এক দিন মিলনমেলা ।।
জানি আমি যবে আঁখিজল ভরে রসের স্নানে
মিলনের বীজ অঙ্কুর ধরে নবীন প্রাণে ।
খনে খনে এই চিরবিরহের ভান,
খনে খনে এই ভয়রোমাঞ্চদান-
তোমার প্রণয়ের সত্য সোহাগে মিথ্যা হেলা ।।