নাচ্ শ্যামা, তালে তালে ।। রুনু রুনু ঝুনু বাজিছে নূপুর, মৃদু মৃদু মধু উঠে গীতসুর, বলয়ে বলয়ে বাজে ঝিনি ঝিনি, তালে তালে উঠে করতালিধ্বনি- নাচ্ শ্যামা,নাচ্ তবে ।। নিরালয় তোর বনের মাঝে সেথা কি এমন নূপুর বাজে ! এমন মধুর গান ? এমন মধুর তান ? কমলকরের করতালি হেন দেখিতে পেতিস কবে ?- নাচ্ শ্যামা,নাচ্ তবে ।।