গীতবিতান
← সব গান

নবজীবনের যাত্রাপথে দাও

পর্যায়: আনুষ্ঠানিক সংগীত

নবজীবনের যাত্রাপথে দাও দাও এই বর হে হৃদয়েশ্বর- প্রেমের বিত্ত পূর্ণ করিয়া দিক চিত্ত ; যেন এ সংসারমাঝে তব দক্ষিণমুখ রাজে ; সুখরূপে পাই তব ভিক্ষা, দুখরূপে পাই তব দীক্ষা ; মন হোক ক্ষুদ্রতামুক্ত, নিখিলের সাথে হোক যুক্ত, শুভকর্মে যেন নাহি মানে ক্লান্তি । শান্তি শান্তি শান্তি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-13