নব বসন্তের দানের ডালি এনেছি তোদেরি দ্বারে, আয় আয় আয়, পরিবি গলার হারে । লতার বাঁধন হারায়ে মাধবী মরিছে কেঁদে- বেণীর বাঁধনে রাখিবি বেঁধে, অলকদোলায় দুলাবি তারে, আয় আয় আয়, বনমাধুরী করিবি চুরি আপন নবীন মাধুরীতে- সোহিনী রাগিণী জাগাবে সে তোদের দেহের বীণার তারে তারে, আয় আয় আয় ।।