গীতবিতান
← সব গান

নব নব পল্লবরাজি

পর্যায়: প্রকৃতি

নব নব পল্লবরাজি সব বন উপবনে উঠে বিকশিয়া, দখিনপবনে সঙ্গীত উঠে বাজি ।। মধুর সুগন্ধে আকুল ভুবন, হাহা করিছে মম জীবন । এসো এসো সাধনধন, মম মন করো পূর্ণ আজি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-30