গীতবিতান
← সব গান

নাহয় তোমার যা হয়েছে তাই হল

পর্যায়: বিচিত্র

নাহয় তোমার যা হয়েছে তাই হল । আরো কিছু নাই হল, নাই হল, নাই হল ।। কেউ যা কভু দেয় না ফাঁকি সেইটুকু তোর থাক্‌-না বাকি, পথেই নাহয় ঠাঁই হল- আরো কিছু নাই হল, নাই হল, নাই হল ।। চল্‌ রে সোজা বীণার তারে ঘা দিয়ে, ডাইনে বাঁয়ে দৃষ্টি তোমার না দিয়ে । হারিয়ে চলিস পিছনেরে, সামনে যা পাস কুড়িয়ে নে রে-- খেদ কী রে তোর যাই হল-- আরো কিছু নাই হল, নাই হল, নাই হল ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-16