গীতবিতান
← সব গান

নাই বা ডাকো রইব তোমার দ্বারে

পর্যায়: পূজা

নাই বা ডাকো রইব তোমার দ্বারে, মুখ ফিরালে ফিরব না এইবারে ।। বসব তোমার পথের ধুলার 'পরে, এড়িয়ে আমায় চলবে কেমন করে- তোমার তরে যে জন গাঁথে মালা গানের কুসুম জুগিয়ে দেব তারে ।। রইব তোমার ফসল-খেতের কাছে যেথায় তোমার পায়ের চিহ্ন আছে । জেগে রব গভীর উপবাসে অন্ন তোমার আপনি যেথায় আসে- যেথায় তুমি লুকিয়ে প্রদীপ জ্বালো বসে রব সেথায় অন্ধকারে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-12