গীতবিতান
← সব গান

নাই বা এলে যদি সময় নাই

পর্যায়: প্রেম

নাই বা এলে যদি সময় নাই, ক্ষণেক এসে বোলো না গো 'যাই যাই যা ই' ।। আমার প্রাণে আছে জানি সীমাবিহীন গভীর বাণী, তোমায় চিরদিনের কথাখানি বলব- বলতে যেন পাই ।। যখন দখিনহাওয়া কানন ঘিরে এক কথা কয় ফিরে ফিরে, পূর্ণিমাচাঁদ কারে চেয়ে এক তানে দেয় আকাশ ছেয়ে, যেন সময়হারা সেই সময়ে একটি সে গান গাই ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-07-13