গীতবিতান
← সব গান

নাই নাই ভয়,হবে হবে জয়,

পর্যায়: স্বদেশ

নাই নাই ভয়,হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার- জানি জানি তোর বন্ধনডোর ছিঁড়ে যাবে বারে বার ।। খনে খনে তুই হারায়ে আপনা সুপ্তিনিশীথ করিস যাপনা- বারে বারে তোরে ফিরে পেতে হবে বিশ্বের অধিকার ।। স্থলে জলে তোর আছে আহবান, আহবান লোকালয়ে- চিরদিন তুই গাহিবি যে গান সুখে দুখে লাজে ভয়ে । ফুলপল্লব নদীনির্ঝর সুরে সুরে তোর মিলাইবে স্বর- ছন্দে যে তোর স্পন্দিত হবে আলোক অন্ধকার ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-24