নাই নাই নাই যে বাকি, সময় আমার-
শেষের প্রহর পূর্ণ করে দেবে না কি ।।
বারে বারে কারা করে আনাগোনা,
কোলাহলে সুরটুকু আর যায় না শোনা-
ক্ষণে ক্ষণে গানে আমার পড়ে ফাঁকি ।
শেষের প্রহর পূর্ণ করে দেবে না কি ।।
পণ করেছি, তোমার হাতে আপনারে
শেষ করে আজ চুকিয়ে দেব একেবারে ।
মিটিয়ে দেব সকল খোঁজা, সকল বোঝা,
ভোরবেলাকার একলা পথে চলব সোজা-
তোমার আলোয় ডুবিয়ে নেব সজাগ আঁখি ।
শেষের প্রহর পূর্ণ করে দেবে না কি ।।