গীতবিতান
← সব গান

নাই রস নাই

পর্যায়: প্রকৃতি

নাই রস নাই, দারুণ দাহনবেলা । খেলো খেলো তব নীরব ভৈরব খেলা ।। যদি ঝ'রে পড়ে পড়ুক পাতা, ম্লান হয়ে যাক মালা গাঁথা, থাক জনহীন পথে পথে মরীচিকাজাল ফেলা ।। শুষ্ক ধুলায় খসে-পড়া ফুলদলে ঘূর্ণী-আঁচল উড়াও আকাশতলে। প্রাণ যদি কর মরুসম তবে তাই হোক- হে নির্মম, তুমি একা আর আমি একা, কঠোর মিলনমেলা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-05-29