গীতবিতান
← সব গান

নমো যন্ত্র নমো যন্ত্র

পর্যায়: আনুষ্ঠানিক সংগীত

নমো যন্ত্র, নমো- যন্ত্র, নমো- যন্ত্র, নমো- যন্ত্র ! তুমি চক্রমুখরমন্দ্রিত, তুমি বজ্রবহ্নিবন্দিত, তব বস্তুবিশ্ববক্ষোদংশ ধ্বংসবিকট দন্ত ।। তব দীপ্ত-অগ্নি-শত-শতঘ্নী-বিঘ্নবিজয় পন্থ । তব লৌহগলন শৈলদলন অচলচলন মন্ত্র ।। কভু কাষ্ঠলোষ্ট্র-ইষ্টক-দঢ়-ঘনপিনদ্ধ কায়া, কভু ভূতল-জল-অন্তরীক্ষ-লঙ্ঘন লঘু মায়া । তব খনি-খনিত্র-নখ-বিদীর্ণ ক্ষিতি বিকীর্ণ-অন্ত্র । তব পঞ্চভূতবন্ধনকর ইন্দ্রজালতন্ত্র ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-16