নমো, নমো, নমো করুণাঘন, নমো হে । নয়ন স্নিগ্ধ অমৃতাঞ্জনপরশে, জীবন পূর্ণ সুধারসবরষে, তব দর্শনধনসার্থক মন হে, অকৃপণবর্ষণ করুণাঘন হে ।।