গীতবিতান
← সব গান

নমো নমো শচীচিতরঞ্জন

পর্যায়: নাট্যগীতি

নমো নমো শচীচিতরঞ্জন, সন্তাপভঞ্জন- নবজলধরকান্তি, ঘননীল-অঞ্জন- নমো হে, নমো নমো ।। নন্দনবীথির ছায়ে তব পদপাতে নব পরিজাতে ওড়ে পরিমল মধুরাতে- নমো হে, নমো নমো । তোমার কটাক্ষের ছন্দে মেনকার মঞ্জরীবন্ধে জেগে ওঠে গুঞ্জন মধুকরগঞ্জন- নমো হে, নমো নমো ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-12