গীতবিতান
← সব গান

নয়ান ভাসিল জলে

পর্যায়: পূজা

নয়ান ভাসিল জলে- শূন্য হিয়াতলে ঘনাইল নিবিড় সজল ঘন প্রসাদপবনে, জাগিল রজনী হরষে হরষে রে ।। তাপহরণ তৃষিতশরণ জয় তাঁর দয়া গাও রে । জাগো রে আনন্দে চিতচাতক জাগো- মৃদু মৃদু মধু মধু প্রেম বরষে বরষে রে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-14