গীতবিতান
← সব গান

নয়ন মেলে দেখি আমায়

পর্যায়: প্রেম

নয়ন মেলে দেখি আমায় বাঁধন বেঁধেছে । গোপনে কে এমন ক'রে এ ফাঁদ ফেঁদেছে ।। বসন্তরজনীশেষে বিদায় নিতে গেলেম হেসে- যাবার বেলায় বঁধু আমায় কাঁদিয়ে কেঁদেছে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-06-11